ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

স্ত্রীসহ রাজউক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মোবারক হোসেন ও তাঁর স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।


মামলার এজাহারে বলা হয়েছে, মোবারক হোসেনের দাখিল করা বিবরণী অনুযায়ী, তাঁর সম্পদের পরিমান ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকা। তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 


অপর মামলার এজাহারে বলা হয়, মোবারক হোসেনের সঙ্গে যোগসাজশে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন সাহানা পারভীন। মামলা তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পেলে, তাদের নামও দুই মামলায় অন্তর্ভুক্ত করা হবে এজাহারে উল্লেখ করা হয়েছে।


দুদক কমিশনার জহুরুল হক বলেন, ‘রাজউকের একজন পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান হয়ে প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওনার স্ত্রী হাউজ ওয়াইফ, তাঁর নিজের কোনো আয় নেই। তারপরেও সম্পদ কেন বাড়লো, তা তদন্ত করে দেখা হবে। যদি দেখা যায় যে ঘটনা সত্য, তাহলে আমরা চার্জশিট দিয়ে দেবো। আর যদি প্রমাণ না হয় তাহলে সে অব্যাহতি পাবে।’ 

ads
ads
ads

Our Facebook Page

↑